কমলগঞ্জে করোনা রোগীকে রাতের আঁধারেই প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন ইউএনও

0
কমলগঞ্জে করোনা রোগীকে রাতের আঁধারেই প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন ইউএনও
কমলগঞ্জে করোনা রোগীকে রাতের আঁধারেই প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন ইউএনও

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে করোনায় পজিটিভ হওয়া সোনালী ব্যাংকের পিয়ন দুলাল মিয়া ও কাঠ ব্যবসায়ী নব্বই মিয়ার বাড়িতে রাতের আধারেই প্রধানমন্ত্রীর পক্ষ হতে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ নিয়ে হাজির হলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।

শুক্রবার (১৫মে) রাত সাড়ে ৯টায় তিনি কমলগঞ্জ পৌরসভার আলেপুর ও ভানুগাছ বাজারে একটি বাসায় এসব খাদ্য সামগ্রী নিজের হাতে পৌছে দেন।

আরো পড়ুন: বরগুনায় সরকারি কর্মকর্তা করোনায় আক্রান্ত

এসময় করোনায় পজিটিভ হওয়া রোগীকে সাহস যোগান এবং তিনি নিয়মিত ভাবে ডাক্তারের পরার্মশ নিতে এবং নিয়ম মেনে চলার অনুরোধ করেন। এসময় তিনি ওই পরিবারে হাতে প্রধানমন্ত্রীর উপহার নগদ ৩ হাজার টাকাও তুলে দেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ হতে উপহার হিসাবে নগদ টাকা ও খাদ্য প্রদান করা হয়েছে। প্রত্যেক রোগীকে এসব উপহার দেয়া হয়।

আপনার মতামত দিন
Exit mobile version