বঙ্গোপসাগরে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৪৩টি কন্টেইনার ছিটকে পড়েছে সাগরে

0
233
কন্টেইনার ছিটকে পড়েছে সাগরে
প্রতিকী ছবি

ডেস্ক বার্তা: বঙ্গোপসাগরের ভাসানচরে নিকট হাতিয়া চ্যানেলে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৪৩টি কন্টেইনার ছিটকে পড়ে গেছে সাগরে।

রোববার(৩০জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে যাওয়ার পথে ‘কেএসএল গ্লাডিয়েটর’ নামে কন্টেইনারবাহী জাহাজটিতে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৩টি কন্টেইনার নিয়ে ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল।খারাপ আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর লাল বয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল।

এসময় কনটেইনারের বাঁধন ছিঁড়ে বেশ কয়েটি কনটেইনার সমুদ্রে পড়ে যায়। পড়ে যাওয়া কন্টেইনার সংখ্যা ৪৩ বলে জানা গেছে।

আরোও পড়ুন: জুলাই মাসেই প্রকাশিত হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল

তিনি আরও বলেন, পণ্যবাহী এসব কনটেইনার জোয়ারে আশপাশে ছড়িয়ে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। এগুলো শনাক্তের চেষ্টা চলছে। তবে ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন হচ্ছে না।

আপনার মতামত দিন