চার ঘন্টার মধ্য শ্রীমঙ্গল থেকে অপহরনের শিশু উদ্ধার

0
163
চার ঘন্টার মধ্য শ্রীমঙ্গল থেকে অপহরনের শিশু উদ্ধার
শিশু উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: অপহরণের চার ঘন্টার মাথায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে মাহাদি অমি নামে এক শিশুকে উদ্ধার করা হয়।

শনিবার (১জুন) ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে চতুর্থ শ্রেণীর এক অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম।এসময় ৩ জন অপহরণকারীকেও আটক করা হয়।

আটককৃত হলেন, কুলাউড়া পৌর শহরের জয়পাশা আবাসিক এলাকার শাহজাহান মিয়ার ছেলে হৃদয় আহমেদ(২৭),সিলেট জেলার বিয়ানী বাজার মোল্লাপুর গ্রামের মৃত নিজাম আহমদের ছেলে রেদোয়ান আহমেদ (২৭) ও কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামে মৃত তবারক আহমদের ছেলে কামরুল ইসলাম (১৭)

অপহৃত মাদাদী অমি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মো. আব্দুল হাসিমের ছেলে। বর্তমানে পৌর শহরের মাগুরায় বসবাস করছেন। সে অঙ্কুর কিন্ডার গার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে কুলাউড়া থানা মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর মাহাদি অমি নামে শিশুকে অপহরণ করে নিয়ে যায় অপহরনকারী । এর পর পরিবাবের কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলামের নেতৃত্বে ও কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,ওসি- তদন্ত সঞ্জয় চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল ট্রাকিংয়ের করে হাওরের মাঝে ঝড়-বৃষ্টিতে ভিজে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। অপহৃত ওই শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন