নিহতের সংখ্যা বেড়ে ৩৫০- শ্রীলংকা বোমা হামলা / তদন্তে অগ্রগতি

0
bissobarta
sri-lanka-buma humla- death-360

শ্রীলঙ্কায় চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জন।

শ্রীলংকা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বুধবার রয়টার্স বার্তা সংস্থা কে নিহত সংখ্যা বৃদ্ধির কথা প্রকাশ করলেও, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ইস্টার সানডে ধর্মীয় উৎসব পালন করার সময় দেশটির তিনটি গির্জা ও ৪টি হোটেলে আত্মঘাতী বোমা হামলা হয়, এই আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার পর্যন্ত নিহত শংখ্যাছিল ৩২১ জন এবং আহত প্রায় ৫০০ জন।

মধ্যপ্রাচ্যের একটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক টেস্ট (আইএস)। আই এস এর বার্তা সংস্থা ’আমাক, সাত জন জঙ্গি নাম প্রকাশ করে এবং এরাই এই হামলাগুলো চালিয়েছেন বলে জানিয়েছেন।

এই জঙ্গি গোষ্ঠী তাদের পক্ষে কোনো প্রমাণ দেইনি তবে, ধারণা করা হয় যদি তাদের কথা সত্য হয় তাহলে ইরাক ও সিরিয়ার বাইরে তাদের চালানো সকল হামলার চেয়ে এই হামলাটি হচ্ছে সবচাইতে ভয়াবহ।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, জানিয়েছেন ”হামলার আশঙ্কা প্রকাশ করেও প্রতিবেদন দেওয়া হলে সেগুলো কেন তার সঙ্গে শেয়ার করা হয়নি এই সময় দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।”

তিনি আরো বলেন আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিরক্ষা বাহিনী গুলোর প্রধান দের পরিবর্তন করা হবে।

তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, আগামী সপ্তাহে সকল নিরাপত্তা বাহিনী গুলোকে ঢেলে সাজানো হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাহিনীগুলোর প্রদানের পরিবর্তন করতে চাই।

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহ এক সংবাদ সম্মেলনে বলেন অপরাধীদের শনাক্ত করার পথে তদন্তের অগ্রগতি হয়েছে।

তিনি বলেন নিরাপত্তা কর্মীরা যখন বিদেশি একটি রাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরও সেটি আমাকে জানাননি, এসব কর্মকতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমরা আই এস এর দাবি খতিয়ে দেখবে, আমাদের বিস্বাস সম্ভবত কিছু সম্পর্ক আছে, বলে জানিয়েছেন ।

তিনিও সহমত প্রকাশ করে বলেন প্রায় ৭ আত্মঘাতী এই হামলাগুলো চালিয়েছে বলে মনেকরি।

আপনার মতামত দিন
Exit mobile version