মৌলভীবাজার সদরে রায়শ্রী গ্রামে শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার রাজনগর সড়কের রায়শ্রী নামক স্থানে এই ‘বন্দুক যুদ্ধ’র ঘটনা ঘটে।
এই মাদক বিরোধী অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানে নিহত মুহিবুর রহমান জিতু মৌলভীবাজার সদরের একাটুনা ইউপি বিরইমাবাদ গ্রামের ফরকিত উল্লাহ ছেলে।
মৌলভীবাজারের এডিশনাল এসপি রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদে ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ অভিযান চালানো হলে এক সময় পুলিশের উপর মাদক ব্যবসায়ীরা হামলা করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে এতে জিতু গুলিবিদ্ধ হয় এবং তার সঙ্গীরা পালিয়ে যায় পরবর্তীতে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই অভিযানে পুলিশের তিনজন সদস্য আহত হন। তারা হলেন মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের এসআই মমিন উল্লাহ, কনস্টেবল কবির আহমদ ও সোহেল মিয়া তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায় নিহত জিতুর বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় দস্যুতা ও মাদকসহ 10 টি মামলা রয়েছে।
