ভারতের আসাম রাজ্যে সম্মাননা পেলেন সাংবাদিক মিশু

0
bissobarta.com
bisso barta

মোঃ জুয়েল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ সাহসী অনুসন্ধানী প্রতিবেদন, বস্তুনিষ্ঠ ও নির্ভীক  সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মহিউদ্দিন মিশু।

মহিউদ্দিন মিশু পূর্বপশ্চিম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভারের আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশু।

পূর্বোত্তর ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক- উন্নয়ন তুলে ধরা ও এর অন্যতম কারণ।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যে ‘বৈশাখী উৎসব’ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়।

শনিবার রাতে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির সাউথ পয়েন্ট স্কুল মাঠে বৈশাখী উৎসব উদযাপন অনুষ্ঠানে আসাম রাজ্যে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার ড. শাহ্  মো. তানভীর মুনসুর ও তার সহধর্মিণী মুনিরা আজম যৌথভাবে মহিউদ্দিন মিশুর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।সাউথ পয়েন্ট স্কুলের সিনিয়র শিক্ষক মিষ্টি চ্যাটার্জীর সঞ্চালনায় বৈশাখী অনুষ্ঠানে পূর্বোত্তর ভারতের আসাম রাজ্যে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার ড. শাহ্ মো. তানভীর মুনসুর এবং তার সহধর্মিণী মুনিরা আজম ছাড়াও গুয়াহাটি ইউনির্ভাসিটির বাংলা বিভাগের অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী, পরিচালক অব এনইজেডসিসি ( আসাম) জীতুল সুনুয়াল, আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ভাস্কর পৌকান, এডিশনাল সেক্রেটারী অব দি ডিপার্টমেন্ট অব ট্যুরিজম আসাম রেজবী হোসাইন, ত্রিপুরা রাজ্যের বিখ্যাত বাউল শিল্পী রাজা হাসানসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, রাজ্যের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন মিশু আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

আপনার মতামত দিন
Exit mobile version