বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ : আগামীকাল রোজা

0
https://bissobarta.com
Bissobarta-Ramadan

ডেস্ক রিপোর্ট: আজ সোমবার (৬মে) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন করবেন।

রাজধানী বায়তুল মুকাররমে, ইসলামী ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ফাউন্ডেশনে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা অফিসের উপ-পুরচালকরা
চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।

বাংলাদেশের আকাশে চাঁদ দেখার যাওয়ার কারণে আগামীকাল থেকে বাংলাদেশের সকল মুসলমান রোজা পালন করবেন।মুসল্লিরা আজ এশার নামাজের পর তারাবির নামাজ পড়বেন এবং ভোর রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন।

এছাড়া সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে আজ থেকে রোজা রাখা শুরু হয়েছে।

বাংলাদেশের ধর্মীয় প্রাণ মুসল্লিরা আগামী কাল থেকে রোজা রাখা শুরু করে ২৯ কিংবা ৩০ টা রোযা কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনরায় চাঁদ দেখার মাধ্যমে রোজা ভঙ্গ করে পবিত্র ’ঈদে ফিতরের’ নামাজ আদায় করবেন।

আপনার মতামত দিন
Exit mobile version