বিশ্ববার্তা ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে বিভিন্ন জরিপ কারী সংস্থা তাদের বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেশটির ক্ষমতায় আবারো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী বলে আভাস দিয়েছে।
আন্তর্জাতিক জরিপ কারী সংস্থা আইপিএসওএস এর প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন নিউজ ১৮ এর বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে দেশটির ডানপন্থী দল গুলো নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথম ছয় দফা ৬৮৩ আসনের মধ্যে ২৯২ থেকে ৩১২ টি আসনে জয়ী হতে পারে।
অন্যদিকে বাংলাদেশের সীমান্ত নিকটবর্তী পশ্চিমবঙ্গে আবারো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে বলে চারটি সংস্থা ও গণমাধ্যমে বুথ ফেরত জরিপের বলা হয়েছে।
দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস নাউ- এর বুথ ফেরত জরিপে বলেছে পশ্চিমবঙ্গে অন্তত ২৮ টি আসনে জয় পেতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্বাধীন ১৮ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ২ টি আসনে জয় পেতে পারে।
অন্যদিকে রিপাবলিক বুথ ফেরত দিতে বলেছে তৃণমূল কংগ্রেস ১৩ থেকে ২১ এবং কংগ্রেস বিজেপি ১৮ থেকে ২৬ আসনে জয় পাবে।
রিপাবলিক এর জরিপে পশ্চিমবঙ্গের ডানপন্তিদল কোন আসনে জয় পাবেন না বলে আবাস দিয়েছে। জরিপ সংস্থা রিপাবলিক তাদের ফেরত সমীক্ষায় ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিজেপি ক্ষমতায় আসছে বলে ইঙ্গিত দিয়েছেন। ৫৪৩ আসনে লোকসভায় তিন শতাধিক আসনে জয়ী হতে পারে বিজেপি পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এবং মিত্ররা ১২৮ আসনে জয় পেতে পারে।
বিশ্বের সর্ববৃহৎ এই ম্যারাথন ভোটযজ্ঞ শুরু হয়েছিল গত ১১ এপ্রিল। প্রথম দফার ভোটে ভোটদানের হার ছিল ৬৯.৪৩ শতাংশ। ১৮ এপ্রিল দ্বিতীয় এবং ২৩ এপ্রিল তৃতীয় দফায় ৬৬ শতাংশ ভোট পড়ে। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ভোটদানের হার ছিল ৬৪ শতাংশ। ৫৭.৩৩ শতাংশ ভোট পড়ে পঞ্চম দফায়। ৬৩.৩ শতাংশ ভোট পড়েছে ষষ্ঠ দফার ভোটে। সুত্র: জাগো নউজ
