প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রীকে প্রকাশ্যে দা দিয়ে কুপাল

0
বিশ্ব বার্তা

আহত সামিরাকে দেখতে এবং মানববন্ধন করতে মৌলভীবাজারের উদ্দ্যেশ্য ঢাকা বিমানবন্দর থেকে রওনা হলেন মহিলাদলের নেত্রীরা ।

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় প্রেমের প্রস্তাবে প্রত্যাখান করায় সামিরা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়েছে এক বখাটে।


এসময় বখাটে জুয়েল আহমদকে (২০) স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
শনিবার ২৭শে এপ্রিল দুপুর আড়াইটার দিকে উপজেলার কুলাউড়া-ঘাটের বাজার সড়কের মীরশংকর এলাকায় এ ঘটনাটি ঘটে। 
আহত ছাত্রী সামিরার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে সিলেট ছুটে যাচ্ছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সহ অন্যান্য নেত্রীরা। সেখানে তারা আহত সামিরার সার্বিক খোঁজখবর নিবেন এবং এই অন্যায়ের প্রতিবাদে ও বখাটে জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করবেন আফরোজা আব্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দল।

তাৎক্ষনিক এমন সিদ্ধান্ত ও কর্মসূচির জন্য ধন্যবাদ জানাই সভানেত্রী আফরোজা আব্বাস সহ মহিলা দলের নেতৃবৃন্দকে।

এমনি ভাবেই ওনার নেতৃত্বে মহিলা দল সবার চেয়ে এগিয়ে থাকবে প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদে সেই প্রত্যাশাই করি।

আপনার মতামত দিন
Exit mobile version