বিশ্ববার্তা ডেস্ক: করোনার কারনে সাধারণ ছুটির মেয়াদ না বাড়লেও ১৫ জুন পর্যন্ত সকল গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমন তথ্য জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আরো পড়ুন: জাপানে জুয়ার আসর ভেঙ্গে সর্ববৃহৎ মসজিদ কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম শুরু
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটির মেয়াদ আর বাড়ানো হচেছ না। ৩১ মে থেকে আর সাধারণ ছুটি বাড়ানো হবে না। তবে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।-খবর বিবিসি বাংলার
এসময় প্রতিমন্ত্রী আরও জানান, গণপরিবহন, নৌযান ও রেল চলাচল বন্ধ থাকবে। ব্যক্তিগত পরিবহন চলবে।
‘কর্মস্থলে যাওয়ার জন্য কোনও অফিস সীমিত আকারে পরিবহন চালু করবে কিনা সে সিদ্ধান্ত নেবে। নিজ ব্যবস্থায় বিমান চালাচল করতে পারবে। সভা-সমাবেশ গণজমায়েত বন্ধ থাকবে।’
বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। সাত দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে ৩০ মে।সাধারণ ছুটির সময় গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধরণের অফিস আদালত বন্ধ রয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করে।সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়।
এরপর সেই ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। তবে এর মধ্যে কিছু বিধিনিষেধ তুলে দেয়া হয়। তাতে লকডাউন এবং ঘরের বাইরে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নিয়ম অনেকটাই কার্যকারিতা হারায়।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন,এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩১ মে। শিক্ষার্থীদের সুরক্ষায় ঘরেই ফল পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
