বিশ্ববার্তা ডেস্ক: হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকিটের দাম বেশি আদায়ের অভিযোগে ঢাকা রাজধানীর নয়াপল্টনে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ট্রাভেল এজেন্সিকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে র্যাব সদর দফতরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযানে চারটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো নাম হলো- চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, এবং সানশাইন এক্সপ্রেস ট্রাভেলস ইনকর্পোরেশন।
আরোও পড়ুন: আবারো আড়ংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানান, “ ওই প্রতিষ্ঠানগুলো হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকিটের দাম নিচ্ছিল এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।
সরকার হজযাত্রীদের কথা মাথায় রেখে এ বছর ১০ হাজার টাকা করে বিমানভাড়া কমিয়েছে। এবার সরকার বিমান টিকেটের মূল্য এক লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এসব ট্রাভেল এজেন্সি এক লাখ ৪৩ হাজার টাকা থেকে এক লাখ ৫৮ হাজার টাকা পর্যন্ত নিচ্ছিল। তথ্য প্রমাণের ভিত্তিতে এই জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এবার হজকে কেন্দ্র করে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস হজযাত্রী পরিবহন করতে পারবে বলে সরকারি সিদ্ধান্ত হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি হজ এজেন্সিকে ৩০০-এর বেশি টিকেট দেওয়া যাবে না। কিন্তু সৌদি এয়ারলাইনস এজেন্সিগুলো ৩০০-এর বেশি টিকেট দিচ্ছে। এর জন্য এজেন্সিগুলো বেশি টিকেটের মূল্য হাতিয়ে নিচ্ছে হজযাত্রীদের কাছ থেকে।
