এখন সৌদিতে খোলা হচ্ছে ‘হালাল নাইটক্লাব’

0
এখন সৌদিতে খোলা হচ্ছে ‘হালাল নাইটক্লাব’
প্রতিকী ছবি: সংগৃহিত

বিশ্ববার্তা ডেস্ক: মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ সৌদি আরবের সংস্কৃতিতে এসেছে নানা পরিবর্তন । সেখানে এখন নারীরা ঘর থেকে বের হয়ে গাড়ি চালানোর অনুমতি মিলেছে, মিলছে মাঠে গিয়ে খেলা উপভোগ করার সুযোগ।

সৌদি আরবের সংস্কৃতির এ পরিবর্তনে এখোন দেশটিতে সিনেমা হলও চালু করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার জেদ্দায় খোলা হচ্ছে নাইটক্লাব। যার নাম দেওয়া হয়েছে ‘হালাল নাইটক্লাব’। এই ক্লাবের ইন্টেরিয়র ডিজাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি সপ্তাহেই এটি উদ্বোধনের কথা রয়েছে।

সৌদির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল বাওয়াবা।

খবরে বলা হয়, দুবাই ও বৈরুতের নাইটক্লাব ‘হোয়াইট’ জেদ্দায় ক্লাবটি চালু করছে। তাদের আদলেই ‘হালাল নাইটক্লাব’ বানানো হয়েছে। এতে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ আছে।

‘হালাল নাইটক্লাবে’ ওয়াটারফ্রন্ট থাকবে, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্শিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করা যাবে এখানে।

এই নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর। নারী পুরুষ সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যাবে।

আরোও পড়ুন: ভারতে লিচু খেয়ে ৫৩ শিশু নিহত

তবে অনান্য ক্লাবের মত  এখানে অ্যালকোহল জাতীয় পানিও যেমন মদ, হেরোইন এ জাতিয় কোন দ্রব্য পাওয়া যাবে না। কারণ সৌদিতে এখনো এসব কেনাবেচা অবৈধ। কেউ যদি এসব মাদক দ্রব্য কেনাবেচা করে তবে তাকে শাস্তি দেয়া হবে।

আপনার মতামত দিন
Exit mobile version