সিরিয়ার তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলা নিহত ৪০

0
সিরিয়ার তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলা নিহত ৪০
সিরিয়ার তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলা নিহত ৪০

বিশ্ববার্তা ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহরের আফরিন তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কে বা কারা এই হামলা করেছে তা এখনো সঠিক ভাবে জানা যায়নি।

আরোও পড়ুন: ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা

মঙ্গলবার ২৮ এপ্রিল শহরটির একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। এ হামলায় হতাহতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও তুরস্কের দাবি, এর সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।

আরোও পড়ুন: বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান চলে গেলেন না ফেরার দেশে

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে।

সিরিয়ান কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পাঠ পুড়ে গেছে। এসময় ঘটনাস্থলের বেশিরভাগ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন, অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে মৃত্যু হয়েছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : আল জাজিরা

আপনার মতামত দিন
Exit mobile version