প্রাকৃতিকভাবে বেড়ে উঠা অবহেলিত ‘শটি’ ফুল

0
bissobarta.com
শটি ফুল

রাস্তার পাশে অবহেলিত শটি ফুল একদিকে ধানের জমি অন্যদিকে সবজির বাগান মধ্য দিয়ে পায়ে হাঁটার পথ পাশেই দৃষ্টিনন্দন ফুল।

দূর থেকে দেখলে মনে হবে কেউ ফুলচাষ করেছে। নিশ্চয়ই কোন কৃষকের যত্ন ও পরিচর্যা দৃষ্টিনন্দন শটিফুল গুলো বেড়ে উঠেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপার গ্রামের রাস্তার পাশেই, অভিভাবকহীন অযত্ন ও পরিচর্যা ছাড়াই প্রাকৃতিকভাবেই জন্ম হয়েছ এই দৃষ্টিনন্দন শটি ফুলগুলোর। অবহেলিত ও অযত্নেই রাস্তার পাশে বেড়ে উঠছে দৃষ্টিনন্দন এই ফুল। এর বৈজ্ঞানিক নাম ‘Curcuma Zeodaria’ বাংলা নাম শটি ফুল, আঞ্চলিক নাম হলুদ ফুল, জংলী হলুদ ফুল, হুইট ফুল, ঘিকমা নামে সম্বোধন করা হয়।

প্রাকৃতিকভাবে বেড়ে উঠা শটি ফুল

চৈত্র ও বৈশাখ মাসে এই ফুল ফুটে। শটি গাছটি দেখতে অনেকটা হলুদ গাছের মত, যদিও বেশ পার্থক্য রয়েছে। এই গাছের ফুল সাদা ও গোলাপি রঙের মিশ্রন।শটি ফুলের কলি ফোটার সময় প্রথমে হালকা হলুদ রঙের হয়, এবং ধীরে ধীরে সাদা ও গোলাপি রঙের মিশ্রণে রূপান্তিত হয়।এক সময় গ্রামের প্রত্যান্ত অঞ্চলে ও বসতবাড়ির আশেপাশে প্রায়ই দেখা যেত দৃষ্টিনন্দন শটি ফুলকে

গ্রামের ছোট ছোট বাচ্চারা শটি গাছের পাতা দিয়ে খেলনার দোকান ঘর তৈরি করতো আর নিচের ফল পণ্য হিসেবে দোকানে রাখত।

আরোও পড়তে: Mark Zuckerberg ফেসবুক প্রতিষ্ঠাতা অবাক করা কিছু তথ্য

গ্রামের সাধারণ মানুষেরা অপ্রয়োজনীয় ঝোপ ঝাড় মনে করে শটি গাছকে উপড়ে ফেলে দিতেন।

কালের ক্রমে ও অনুকূল পরিবেশ না থাকার কারণে অবহেলিত শটি গাছটি আজ প্রায় বিলুপ্তির পথে। (মোঃ আহাদ মিয়া কমলগঞ্জ,মৌলভীবাজার)

আপনার মতামত দিন
Exit mobile version