রানীশংকৈল প্রাথমিক শিক্ষকদের প্রধানমন্ত্রী তহবিলে অর্থ প্রদান

0
রানীশংকৈল প্রাথমিক শিক্ষকদের প্রধানমন্ত্রী তহবিলে অর্থ প্রদান
রানীশংকৈল প্রাথমিক শিক্ষকদের প্রধানমন্ত্রী তহবিলে অর্থ প্রদান

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রাথমিক শিক্ষকদের প্রধানমন্ত্রী তহবিলে পাঁচ লক্ষ ১৪ হাজার তিনশত আটত্রিশ টাকা প্রদান করার খবর পাওয়া গেছে। 

জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২০ এপ্রিল সোমবার রানীশংকৈল সোনালী ব্যাংকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা,মাননীয় প্রধানমন্ত্রী তহবিলে  চেকের মাধ্যমে প্রদান করা হয়।
উপজেলায় ৫ জন কর্মকর্তা, ৭৯১জন সহকারি ও প্রধান শিক্ষক এবং ৪০জন দপ্তরীর নিকট থেকে বৈশাখী ভাতার পঁচিশ শতাংশ হারে  এ অর্থ প্রদান করা হয়েছে বলে জানান, উপজেলা শিক্ষা অফিসার মোকছেদুর রহমান।

দেশব্যাপি নভেল করোনা কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে ও মহামারি মোকাবিলায় উপজেলা প্রাথমিক শিক্ষকদের বেতন থেকে এ অর্থ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে প্রদান করা হয়। 
প্রতিনিধিঃসফিকুল ইসলাম শিল্পী

আপনার মতামত দিন
Exit mobile version