রাজশাহীতে এক পুলিশ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়েছে

0
রাজশাহীতে এক পুলিশ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়েছে
রাজশাহীতে এক পুলিশ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়েছে

বিশ্ববার্তা ডেস্ক: রাজশাহীতে প্রাণঘাতি করোনা সংক্রমণ মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা এক পুলিশের করোনা সংক্রমণ ধরা পড়েছে ।

সোমবার(৩ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) করোনা ল্যাবে প্রথম দফা নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে তার।

আরোও পড়ুন: করোনায় আক্রান্ত সন্দেহে ছাদ থেকে পড়ে পুলিশ কন্সটেবল আত্মহত্যা

ওই পুলিশ কনস্টেবল জেলার তানোর থানায় কর্মরত ছিলেন। একই দিনই করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে তানোর থানার এক পরিচ্ছন্নতা কর্মীর। এই দুজনসহ জেলায় এখন করোনা সংক্রমণ ধরা পড়লো ১৭ জনের।

রোববার এই দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রামেক ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার বিকেলে তাদের পরীক্ষার রিপোর্ট এসেছে।

রামেক করোনা ল্যাব সূত্রে জানা গেছে, সোমবার ল্যাবে পাঁচজনের করোনাশনাক্ত হয়েছে। এদের মধ্যে পাবনার দুইজন এবং নাটোরের একজন। অন্য দুইজন রাজশাহীর তানোরের। ল্যাবে আরও ২১৯ জনের নমুনা এসেছে পরীক্ষা জন্য। দুই শিফটে এখানে দিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা সম্ভব।

পুলিশ সদস্যসহ দুজনের করোনা সংক্রমণ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক।

তানোর থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানও বিষয়টি স্বীকার করেছেন। এ সময় তিনি আরো বলেন, একজন কনস্টেবল, অন্যজন পরিচ্ছন্নতাকর্মীর করোনা পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন। বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে, তাদের আইসোলেশনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তানোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। তিনি বলেন, ওই দুজনের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

আপনার মতামত দিন
Exit mobile version