বিশ্ববার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের পাশে থাকবে রাশিয়া। ইরানে উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মনোভাবকে পাগলামি ও দায়িত্বজ্ঞানহীন বললো রাশিয়া।
গতকাল বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গকে আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। জামির কাভুলভ বলেন, ঈশ্বর মাফ করুন, আমেরিকা যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান কখনো একা থাকবে না।
শুধু রাশিয়া নয় বরং বহু দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল।এ মন্তব্যের মধ্য দিয়ে বন্ধু রাষ্ট্র ইরানের পক্ষে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করলো রাশিয়া । এর আগে, একই ইঙ্গিত দিয়েছিলেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও তিনি, ইরানের হামলার বিষয়ে আমেরিকাকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।
আরোও পড়ুন: স্ত্রী আয়েশা আক্তার মিন্নি অবশেষে স্বামী কে নিয়ে আসল তথ্য ফাঁস করলেন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার মন্তব্যে বলেন, ইরাকের মতো ইরানেও হামলার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র।মার্কিন প্রেসিডেন্ট ইরানের সিনিয়র কর্মকর্তাদেরকে ব্যক্তিগতভাবে টার্গেট করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা অত্যন্ত উদ্বেগজনক।
