মিশরের আল রাওদাহ মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৩৫

0
মিশরের আল রাওদাহ মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৩৫
মিশরের আল রাওদাহ মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৩৫

বিশ্ববার্তা ডেস্ক: ২৮-জুন শুক্রবার জুমার নামাজের সময় মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে একটি মসজিদে সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ জঙ্গি হামলায় প্রায় ২৩৫ জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া যায়।

এ জঙ্গি হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন মিশরের স্বাস্থ্য কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ সংবাদ জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে জঙ্গি হামলা হয়।

জঙ্গিরা চারটি বাহনে করে এসে নামাজরতদের ওপর গুলি ছুঁড়তে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরোও পড়ুন: জুলাই মাসেই প্রকাশিত হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল

হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো লিখেছে, মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল, তখন তাদের ওপরও গুলি চালানো হয়।

আপনার মতামত দিন
Exit mobile version