মারা গেছেন মুসলিম ব্রাদারহুডের সদস্য মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি

0
মারা গেছেন মুসলিম ব্রাদারহুডের সদস্য মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি

বিশ্ববার্তা ডেস্ক: মারা গেছেন নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি। আদালতে এক শুনানীকালীন সময়ে ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি

সোমবার (১৭জুন) এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। এ খবর দিয়েছে আল জাজিরা ও দ্য জেরুজালেম পোস্ট।

খবরে বলা হয়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। জেরুজালেম পোস্ট জানিয়েছে, আদালতে বিচারকের কাছে কথা বলার অনুমতি চেয়েছিলেন মোরসি। তাকে অনুমতি দেয়া হয়েছিল।

আরোও পড়ুন: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৬৩ ডিগ্রি সেলসিয়াস

২০১২ সালে গণতান্ত্রিকভাবে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোরসি। তবে ২০১৩ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ। তিনি মিসরে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন ।

আপনার মতামত দিন
Exit mobile version