বেগম জিয়ার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ঈদের শুভেচ্ছা

0
বেগম জিয়ার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ঈদের শুভেচ্ছা
বেগম জিয়ার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ঈদের শুভেচ্ছা

বিশ্ববার্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে  ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আরো পড়ুন: জাপানে জুয়ার আসর ভেঙ্গে সর্ববৃহৎ মসজিদ কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম শুরু

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান মান্না। এর আগে ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।

মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, শুভেচ্ছা বিনিময় হয়েছে। ৪০ মিনিটের মতো উনার সঙ্গে কথাবার্তা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের বিষয়টি খালেদা জিয়াকে বলেছেন বলে জানান মান্না।

এসময় তিনি বলেন, সমস্যা তো আছে। আল্লাহ নিশ্চয় আমাদের রহম করবেন। উনি বিশ্বাস করেন যে, সব সংকট কেটে যাবে।

গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েছিল, তার অন্যতম শরিক মান্নার নাগরিক ঐক্য।

উল্লেখ্য, যে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যান খালেদা জিয়া। গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি।

আপনার মতামত দিন
Exit mobile version