আনোয়ারায় ৪ টা পর মার্কেট খোলা রাখা ৪ দোকানে ১১ হাজার টাকা জরিমানা

0

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি : আনোয়ারায় ৪ টা পর মার্কেট খোলা রাখা ৪ দোকানে ১১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।এ অভিযান অব্যাহত তাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন: কমলগঞ্জে বখাটের যন্ত্রণায় কিশোরীর আত্মহত্যা

করোনা ভাইরাস বিস্তার রোধে সারা দেশের বেশি ভাগ জেলাতেই মার্কেট ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রাখার ঘোষনা দিলেও আনোয়ারা উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে শর্ত সাপেক্ষে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত মার্কেট খোলার সিন্ধান্ত নেয়া হয়েছে।

অথচ মার্কেট খোলার প্রথম দিনেই শর্ত ভঙ্গ করেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আইন ভঙ্গ করে ৪ টা পর মার্কেট এর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

সোমবার ( ১১ মে) আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী শপিংমলে ৪ টার পর দোকানে খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, সরকারি নিদের্শনায় স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বাজায় রেখে জনসমাগম না করে। সীমিত আকারে আনোয়ারা উপজেলা মার্কেট খোলা রাখা কথা হলে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৪ টার পর শপিংমলে দোকান খোলা রাখায় চাতরী চৌমুহনী বাজারে তিন জন, বটতলী বাজারে ১ জন দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে, ১১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান অব্যাহত তাকবে বলে জানান।

আপনার মতামত দিন
Exit mobile version