ভয়ংকর সিরিজ বোমা হামলায় রত্তাক্ত শ্রীলঙ্কা

0
ভয়ংকর সিরিজ বোমা হামলায় রত্তাক্ত শ্রীলঙ্কা

স্টাপ রিপোর্ট : শ্রীলঙ্কা ভয়ংকর সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০০জনে দাঁড়িয়েছে এছাড়া এই হামলায় আরো প্রায় ৫০০ জনের মতো আহত হয়েছেন। দেশটির পক্ষ থেকে দ্য গার্ডিয়ান জানান নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির তিনটি চার্চ, অভিজাত হোটেল কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় এই বোমা হামলা ঘটনাটি ঘটেছে।

দেশটির স্থানীয় সময় গতকাল রবিবার সকাল ৮ টা ৪০ মিনিট খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সান ডে, উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানে, তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় দেশটির রাজধানীর তিনটি অভিজাত হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে, বলেন ভয়াবহ এই সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এএফপি এর একটি প্রতিবেদনে বলা হয়, এই বিমান হামলায় ব্রিটিশ, মার্কিন, জাপানের সহ মোট ৩৫ জন বিদেশি মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, এই বোমা হামলায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে সংবাদ সংস্থা মনে করেন।

খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে, তে অসংখ্য মানুষ তাদের ঈশ্বরের আরাধনায় একত্রিত হয় তাই এই হামলায় নিহতের সংখ্যা এবং আহতের সংখ্যা পরবর্তীতে আরো বাড়বে বলে দেশটির গণমাধ্যম আশঙ্কা করছে কারণ এইসব অনুষ্ঠানে জনসংখ্যার যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়।

এই সিরিজ বোমা হামলায় শ্রীলংকা সারাদেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ চলবে বলে জানিয়েছেন নিরাপত্তা সংস্থা। সেইসঙ্গে গুজব বা ভুয়া খবর ঠেকাতে দেশটির সামাজিক সকল গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এখন পর্যন্ত কে বা কারা এমনকি কোন সন্ত্রাসী গোষ্ঠী এই বোমা হামলার  দায় স্বীকার করেননি।

আপনার মতামত দিন
Exit mobile version