পাকিস্তানের বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু

0
পাকিস্তানের বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু
পাকিস্তানের বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু

বিশ্ববার্তা ডেস্ক: শুক্রবার (২২ মে) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটটি লাহোর থেকে যাত্রী ও ক্রু মিলে ৯৯ আরোহী নিয়ে করাচি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ডন বলছে, সিন্ধুর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।  ফ্লাইটের দুজন বেঁচে গেছেন। তিনি আরো বলেন, তাদের সঙ্গে আলোচনায় বিস্তারিত বেরিয়ে আসতে পারে।

আরো পড়ুন: করোনায় মৃত্যুর নতুন রেকর্ড: এক দিনে ২৮ জনের মৃত্যু

পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেছেন, এ-৩২০ এয়ারবাস ৯১ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে লাহোর থেকে করাচিতে ‘পিকে-৮৩০৩’ ফ্লাইট পরিচালনা করছিল। করাচিতে তিনবার চেষ্টা করেও ফ্লাইটটি জিন্নাহর রানওয়ে ধরতে না পারে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল। বিমানবন্দরের প্রায় দুই মাইল উত্তর পূর্বে করাচির মডেল কলোনি নামে একটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

পিআইএ-র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক বলছেন পাইলট ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন যে বিমানে “যান্ত্রিক ত্রুটি” দেখা যাচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ উজায়ের বিবিসি উর্দু বিভাগকে জানিয়েছেন বিকট আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন।দেখা গেছে এলাকার বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

“প্রায় চারটি বাড়ি পুরো বিধ্বস্ত হয়ে গেছে। প্রচুর ধোঁয়া আর আগুন জ্বলছে। ওরা আমার প্রতিবেশি। ভয়ঙ্কর দৃশ্য।”

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তিনি দুর্ঘটনার খবরে “মর্মাহত এবং দু:খিত” এবং অবিলম্বে ঘটনার তদন্তের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

এর আগে ২০১০ সালে, বেসরকারি বিমান সংস্থা এয়ারব্লু পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হয় ইসলামাবাদের কাছে। ওই দুর্ঘটনায় ১৫২জন যাত্রীর সবাই মারা যায়। সেটি ছিল পাকিস্তানের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

২০১২ সালে, পাকিস্তানের ভোজা এয়ার পরিচালিত বোয়িং ৭৩৭-২০০ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাওয়ালপিণ্ডিতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। ১২১জন যাত্রী এবং ছয়জন ক্রু-র সবাই প্রাণ হারান।

আর ২০১৬ সালে, পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের একটি বিমানে পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে ইসলামাবাদ যাবার সময় আগুন ধরে যায় ও বিমানটি বিস্ফোরিত হয়ে ৪৭জন মারা যায়।

আপনার মতামত দিন
Exit mobile version