আযানের ওপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেয়ায় দাবানলে পুড়ছে ইসরাইল

0
দাবানলে পুড়ছে ইসরাইল
দাবানলে পুড়ছে ইসরাইল

বিশ্ববার্তা ডেস্ক: ইহুদিবাদী রাষ্ট্র  ইসরাইলে এখনো পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে আনাতে সক্ষম হয়নি। দাবানলে পুড়ছে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি এলাকা।

দাবানলের আগুন নেভাতে কাজ করছে ৪৮০টি অগ্নিনির্বাপক বিমান, প্রায় ২,৫০০ জন অগ্নিনির্বাপক কর্মী। রোববার থেকে এসব বিমানের সাহায্যে আড়াই লাখ টন পানি মাটিতে ফেলা হয়।

অনেকের দাবি ইসলাম ধর্মের পবিত্র আযানের ওপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেয়ায় ইসরাইলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আন্তজার্তিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরাইলি ভূখণ্ডে দাবানল সূচনা হয়েছে। দাবানলে সেখানকার আবাসিক এলাকা এবং বনাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বাসত বাড়ি ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।

দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এসব ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তায় আশ্বাস দিয়েছেন। বন রক্ষার প্রচেষ্টায় অতিরিক্ত কর্মী যোগদান করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সবচেয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে।

এদিকে, ইহুদীবাদী ওই দেশটির ব্যাপক দাবানল নিয়ন্ত্রণে মিসর ও চার ইউরোপীয় দেশ গুলো বিমান পাঠিয়েছে।

নেতানিয়াহু বলেছেন, ভয়াবহ দাবানলে কয়েকটি ছোট শহর থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। দাবদাহের কারণে দেশটির তাপমাত্রার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুএক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরাইল। গ্রিস, ক্রোয়েশিয়া, ইতালি ও সাইপ্রাস থেকে অগ্নিনির্বাপণ বিমান আসছে।

ইসরাইলের এই ভয়াবহ দাবানলের দুঃসময়ে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির নির্দেশে দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে মিসর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও রাশিয়া সহায়তার প্রস্তাব দিয়েছে।[দাবানলে পুড়ছে ইসরাইল]

আপনার মতামত দিন
Exit mobile version