তিন হাসপাতালে পিপি দিলেন ভূমিমন্ত্রী

0
তিন হাসপাতালে পিপি দিলেন ভূমিমন্ত্রী
তিন হাসপাতালে পিপি দিলেন ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি: করোনাভাইরাস থেকে ডাক্তারদের সুরক্ষায় আনোয়ারাসহ চট্টগ্রামের তিন হাসপাতালে ২শত পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

বুধবার(১ এপ্রিল) দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে দুইশত পিস ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) চিকিৎসক ও নার্সদের জন্য প্রদান করা হয়।

আরোও পড়ুন: আনোয়ারায় রোগীদের বিনামূল্যে পরিবহন সেবা দিচ্ছে আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু জানান, বুধবার দুপুরে ভূমিমন্ত্রীর ব্যক্তিগত অনুদানের অংশ হিসেবে বিশেষ প্রতিনিধির মাধ্যমে তিন হাসপাতালে ২ শত পিপিই প্রদান করা হয়।

আরোও পড়ুন:  রাণীশংকৈলে ট্রাকে আগুন

এদিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের জন্য প্রদানকৃত ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ডাক্তার আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিনের হাতে তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেরা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ।

এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব, চাতুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন।

আপনার মতামত দিন
Exit mobile version