জুয়ার আসর থেকে তিন জনপ্রতিনিধিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

0
জুয়ার আসর থেকে তিন জনপ্রতিনিধিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার
জুয়ার আসর থেকে তিন জনপ্রতিনিধিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

বিশ্ববার্তা ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে স্থানীয় তিন জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে । এসময় ওই আসর থেকে আরও ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

আরো পড়ুন: করোনা-দুর্গতদের জন্য হলিউড অভিনেত্রীর ২৫ বছর আগের নিরাবরণ ছবি নিলাম

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের সাউদপাড়া মহল্লার এনামুল হকের বাড়িতে গোপণ তথ্যে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এসব জুয়াড়িকে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়।

এসময় জুয়ার আসর থেকে নগদ ১ লাখ ৫৩ হাজার ১৮৭ টাকা এবং ৬ প্যাকেট তাস জব্দ করে পুলিশ। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্বদানকারী কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান।

গ্রেফতারকৃত তিন জনপ্রতিনিধি হলেন- কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মহল্লার বাসিন্দা ও ৫নং ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান রতন (৪৫), চন্দ্রগাতি মহল্লার বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের কমিশনার আব্দুল কাইয়ুম (৪০), কান্দিউড়া ইউপির দিগলকুশা গ্রামের ইউপি সদস্য আবু হারেছ (৪২)।

অনান্যদের মধ্যে সাউদপাড়া মহল্লার মোতালেব তালুকদারের ছেলে হায়দার আলী (৩৯), আরামবাগ মহল্লার আব্দুর রউফের ছেলে জুয়েল মিয়া (৪১), ছিলিমপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোস্তফা (৩৯), সাজিউড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রতন মিয়া (৩৬), মাসকা ইউপির পিজাহাতি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রেজাউল হাসান সুমন (৪০) এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিল্লাল হোসেন (৩৫)।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজুয়াড়ি চক্রের সদস্য। তাদের নেটওয়ার্ক অনেক বড়। তারা নানা সময়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর বসায় এবং খেলে থাকে। চক্রটিকে ধরার জন্য বহুদিন ধরে চেষ্টা করে আসছিলাম।

এসব জুয়ারির বিরোদ্ধে কেন্দুয়া থানার এসআই হাফিজুর রহমান বাদী হয়ে জুয়া আইনে মামলা করেছেন বলে জানান ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান।

আপনার মতামত দিন
Exit mobile version