মোঃ কামরান উদ্দিন ( ছাতক প্রতিনিধি): ছাতকে দক্ষিন খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামের লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গত-রাত শনিবার ১ম রমযানে রাত ব্যপী ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামের ২৬ টি দুস্থ রোযাদার পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌছে দিতে সফল হয়েছে সংগঠনটি।
লতিফিয়া স্মৃতি সংসদ কমিটির উপদেষ্টা: কলিম উদ্দন ও সভাপতি: জুয়েল অাহমদ শাবলু এর পরিচালনায়, রাতের অাধারে তারাবীর নামযের পর সংগঠনের সদস্যদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রি পৌছে দেন।
সংগঠনের সভাপতি জুয়েল অাহমদের কাছে ত্রাণ বিতরন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখুন আজ করোনা ভাইরাস এর কারনে সারা বিশ্বে যে পরিস্থিতি বিরাজমান এক্ষেত্রে আমাদের সচেতননতাই সবচেয়ে বড় ঔষধ করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর এজন্য সরকার যে ঘোষনা দিয়েছেন সবাইকে ঘরে থাকার জন্য এর বিকল্প নেই। তাই আমাদের সবারই উচিৎ নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের প্রতিবেশির জন্য, নিজের দেশবাসীর জন্য নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া আর ঘরের মধ্যে সময় অতিবাহিত করা বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়া।
আর আমাদের অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরান উদ্দিনকে নিয়ে ত্রান বিতরন করলাম, ছাতকের ইউএনও গোলাম কবির সাহেবের বলা অনুসারে সাংবাদিক সাথে রাখার কথা, আপনার এই কথার সাথে আমি একমত হয়ে দায়িত্ব পালন করেছি, আমি ও অামার সহযোগিরা দুস্থ মানষের পাশে দাঁড়াতে গিয়ে, তাকে খাবার দিতে যাচ্ছি তার জীবন জীবিকার জন্য, যাহাতে সেই দুস্থ পরিবারটিকে যেন খাবারের জন্য ক্ষুধার্থ না থাকতে হয়।
এই দরিদ্র পরিবারটি বর্তমানে পরিস্থিতির শিকার তারা কিন্তু ভিখারী নয়। তাই তাকে এক বেলার খাবার দিতে গিয়ে সেই খাবার সামগ্রীসহ তার ছবি তুলে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা স্যোশ্যাল মিডিয়ার মাধ্যম্যে তা প্রচার করে বিশ্ববাসীর সামনে তার সম্মানহানী করার কোন অধিকার আমাদের নেই। সেই পরিবারটি দরিদ্র হলেও তাদের কিন্তু নিজস্ব একটা সম্মান আছে।
তাছাড়া আমার সংগঠন এই দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক কারনে, সেলফি তুলে নিজেদের পরিচয় বাড়ানোর জন্য নয় বা নিজেকে পরিচিত করে তুলে মেম্বার , চেয়ারম্যান, মেয়র ,এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়।মানুষ মানুষের জন্য এই বাস্তবতার মাইল ফলক যেন সারজীবন অব্যাহত থাকে। সাংবাদিক কামরান উদ্দিন বলেন, করোনার কারনে দেশের এই সংকটময় মুহুর্তে আসুন আমরা দুস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই মানবিকতার মানষিকতা নিয়ে, সেলফিবাজি বা নিজের পরিচয় বাড়ানোর জন্য দুস্থ মানুষগুলোর সম্মন যেন ক্ষুন্ন না করি।
একটি পরিবারকে কি পরিমান খাবার সামগ্রী প্রদান করছেন, এমন প্রশ্নের জবাবে সংগঠনের অর্থ সম্পাদক কবির অাহমদ বলেন, একটি পরিবারকে আমরা ২দিনের খাবার সামগ্রী প্রদান করছি, এর মধ্যে রয়েছে ১ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি ছানা, ১লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম লবন।।
