কামরান উদ্দিন,ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হক নামের একজনের মৃত্যু হয়েছে। গত ২৯ মে আব্দুল হক এবং তার ছেলের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এটিই ২য় মৃত্যু।
আরো পড়ুন: সিলেট বিভাগে সাংবাদিকসহ করোনায় মোট আক্রান্ত ১০৪০ জন
সোমবার সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।
বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং কৈতক ২০ শয্যা হাসপাতালের মসজিদ মার্কেটে ঔষধের ব্যবসা করতেন।
এ উপজেলায় এখন পর্যন্ত চিকিৎসাসহ প্রায় ২৬জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্য দুইজন কোভিড আক্রান্ত হয়ে মারা যান,
