লন্ডনে গণপরিবহনে চুমু না দেওয়ায় লাঞ্ছিত হলো দুই নারী

0
লন্ডনে গণপরিবহনে চুমু না দেওয়ায় লাঞ্ছিত হলো দুই নারী
লন্ডনে গণপরিবহনে চুমু না দেওয়ায় লাঞ্ছিত হলো দুই নারী

বিশ্ববার্তা ডেস্ক: লন্ডনে গণপরিবহনে লাঞ্ছিত হলো দুই নারী। ঐ দুই নারীকে একদল বখাটে জনসম্মুখে চুমু দেওয়ার জন্য জোর করে। এতে তারা রাজি না হওয়াতে এক পর্যায়ে দুই নারীকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। ঘটনাটি ঘটে ৩০ মে রাতে লন্ডনের একটি গণপরিবহনে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ঐ দুই নারী তারা লন্ডনের কামডেন শহরে যাওয়ার জন্য বাসে উঠেন। একই বাসে বখাটেরও আরোহন করেন। কোন এক সূত্রে বখাটেরা জানতে পারে এই দুই নারী সমকামী। তারপর থেকে বখাটেরা রীতিমত বিরক্ত করে আসছিল তাদেরকে। একপর্যায়ে বখাটেরা দুই নারীর উপর আক্রমণ চালায়। জনসম্মুখে তাদেরকে চুমু দেওয়ার কথা বললে তারা রাজি না হলে মারধর করে রক্তাক্ত করে ফেলে বখাটে যুবকেরা। 

আরেও পড়ুন: লন্ডনে আবারো কজের সুযোগ বাংলাদেশী শ্রমিকদের

ঘটনার স্বীকার দুই নারীর মধ্যে একজন হলেন ২৮ বছর বয়সী মেলানিয়া জেইমোনাট। তিনি বলেন, আমরা দুইজন মিলে গণপরিবহনে কামডেন শহরে যাচ্ছিলাম। বখাটেরা আমাদেরকে সবার সামনে চুমু খাওয়ার কথা বললে আমরা রাজি হইনি। আর তাতেই বখাটেরা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে মেরে রক্তাক্ত করে দেয়।

আপনার মতামত দিন
Exit mobile version