মা-বাবার থেকে ছেলেকে আলাদা করতে চাইলে স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন স্বামী-রায় সুপ্রিমকোর্ট

0
bissobarta.com
রায় সুপ্রিমকোর্ট

ডেস্ক রিপোর্ট: বাবা মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করতে চাইলে স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন স্বামী। ভারতের সুপ্রিম কোর্টে হিন্দু বিবাহ আইনে এর বিধান জারি করা হয়।

বৃহস্পতিবার একটি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিন অনিল দাভে এবং জাস্টিন এল নাগেশ্বর বলেন বৃদ্ধ মা-বাবা ছেলের উপর নির্ভরশীল। মা-বাবাকে স্বামীর কাছ থেকে আলাদা করতে চাইলে স্বামী, স্ত্রীর নামে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারবেন।

১৪ পাতায় বিচারপতি বলেন পশ্চিমা সভ্যতার সঙ্গে ভারতীয় সংস্কৃতি এবং রাজনীতির বিস্তর ফারাক রয়েছে।সেখানকার নিয়ম এখানে চলতে পারে না।

বৃদ্ধ মা-বাবা কে দেখা ছেলের একমাত্র কর্তব্য বলে ধরা হয়।বিয়ের পর স্বামীর পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন স্ত্রী।

যদি বিশেষ বিশেষ ক্ষেত্রে না হয় তবে স্বামীকে অভিভাবকদের থেকে পৃথক করার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করলে বিচ্ছেদের মামলা করতে পারেন স্বামী।

আরোও বলা হয় অতীতে দেখা গেছে স্বামী-স্ত্রীর আত্মহত্যা হুমকি বা আত্মহত্যার চেষ্টা করেন যদি কোন ক্ষেত্রে তিনি মারা যান তবে এই সমস্যায় জর্জরিত হতে হয় সেই ব্যক্তিকে তার ক্যারিয়ার, পরিবার, সামাজিক সম্মান সবকিছু ছারখার হয়ে যায়। এসকল বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে নেন।এ এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই এই বিধান আনা হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আদালত।বিচারপতি বিচার বিভাগীয় অধিগ্রহণ ও ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ আপিল আদালত এবং সর্বোচ্চ সাংবিধানিক আদালত।

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পর্যালোচনা অধিকার প্রাপ্ত ভারতের প্রধান বিচারপতি এবং অপর ৩০ জন বিচারপতিকে নিয়ে ভারতের সর্বোচ্চ ন্যায়লয় গঠিত।

আপিল ও উপদেষ্টা এক্তিয়ার রয়েছে দেশের সর্বোচ্চ আদালত হিসেবে ভারতের সর্বোচ্চ ন্যায়লয় প্রাথমিকভাবে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ ন্যায়লয় এবং অন্যান্য আদালত ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে।ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য প্রসারিত মৌলিক এক্তিয়ার সর্বোচ্চ ন্যায়লয়ের রয়েছে।ভারতের বিভিন্ন সরকারগুলির অভ্যন্তরীণ বিভাজনের জন্য এই আদালত কাজ করে।উপদেষ্টা হিসেবে সর্বোচ্চ ভারতের রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ ভাবে সংবিধান বিষয়ক শুনানি গ্রহণ করে।

ভারতের সর্বোচ্চ আদালতের ঘোষিত রায় ভারতের সকল আদালত মানতে বাধ্য।

আপনার মতামত দিন
Exit mobile version