গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন মৃত্যু ৩৫, আক্রান্ত হয়েছেন ২৪২৩ জন

0
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন মৃত্যু ৩৫, আক্রান্ত হয়েছেন ২৪২৩ জন
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন মৃত্যু ৩৫, আক্রান্ত হয়েছেন ২৪২৩ জন

করোনা আপডেট: নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে বাংলাদেশেও বাড়ছে এর বিস্তার। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের, নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪২৩ জন।এবং সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে ৭ দিনের ব্যবধানে সাবেক ক্যাপ্টেন স্বামী স্ত্রীর মৃত্যু

এখন পর্যন্ত সারাদেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭৮১ জনের, আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন, এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে দেশে ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৯৪টি।

নতুন করে যারা মারা গেছেন তাদের ২৯ জন পুরুষ এবং ছয়জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভা‌গে নয়জন, সিলেট বিভাগে দুজন এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। ২২ জন মারা গেছেন হাসপাতালে, ১২ জন বাড়িতে এবং একজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।

এদের মধ্যে বয়সের দিক থেকে ২১ থেকে ৩০ বছরের তিনজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব দুজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৮৫ হাজারের বেশি। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮৮ হাজার।

আপনার মতামত দিন
Exit mobile version