মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করতে বললেন বিজেপি নেত্রী সুনীতা সিং গৌড়

0
মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করতে বললেন বিজেপি নেত্রী সুনীতা সিং গৌড়
ছবি :সংগৃহিত

বিশ্ববার্তা ডেস্ক: হিন্দুদের মুসলিম মা-বোনকে রাস্তায় ফেলে প্রকাশ্যে গণধর্ষণ করতে বললেন এক বিজেপি নেত্রী। এভাবেই সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন বিজেপি নেত্রী সুনীতা সিং গৌড়।

বিজেপি নেত্রীর এমন বক্তব্যের বিষয়ে মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, ভারতের শান্তি নষ্ট করতেই এমন বক্তব্য করা হচ্ছে ।

সুনীতা সিং গৌড় উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী। তিনি শুক্রবার(২৮জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের পোস্ট দেন।

আরোও পড়ুন: অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ১৮ বছরের বলিউড নায়িকা জায়রা ওয়াসিম

সেখানে এই নেত্রী লেখেন, ‘মুসলিমদের বিষয়ে একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইয়েদের উচিত মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা। এরপর সবাইকে দেখানোর জন্য তাদেরকে বাজারের মাঝখানে ঝুলিয়ে রাখা।’

এখানেই শেষ নয় বিজেপির ওই নেত্রীর উগ্রবাদী কথা। তিনি আরো বলেন, ‘মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেওয়া। কারণ দেশকে রক্ষা করতে এছাড়া আর অন্য কোনও উপায় নেই।’

এদিকে ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। ওই নেত্রীর সমালোচনায় মুখর হয়েছেন ভারতীয়রা। শেষপর্যন্ত প্রবল চাপের মুখে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি।

বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর বলেন, ‘ বিজেপি এ ধরনের ঘৃণ্য মন্তব্যকে কখনো সহ্য করবে না। যারা এমন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতোমধ্যে ওই নারীকে দল থেকে বহিষ্কার করেছি।’

আরোও পড়ুন: মৌলভীবাজারে স্কুল কলেজে যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হচ্ছেন ছাত্রীরা

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারত জুড়ে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। কারণে-অকারণে চলছে মুসলিমদের উপর নির্যাতন। এর জন্য হিন্দু উগ্রবাদী সংগঠনকে দায়ী করছে বিভিন্ন মানবাধীকার সংস্থাগুলো।

আপনার মতামত দিন
Exit mobile version