ইতালির মনোবিজ্ঞানী রোকসানা গবেষণার মাধ্যমে ইসলাম ধর্মের সত্যতা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন

0
ইতালির মনোবিজ্ঞানী রোকসানা গবেষণার মাধ্যমে ইসলাম ধর্মের সত্যতা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন
ইতালির মনোবিজ্ঞানী রোকসানা গবেষণার মাধ্যমে ইসলাম ধর্মের সত্যতা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন

বিশ্ববার্তা ডেস্ক: ইতালির রোমের অধিবাসী এক নারী মনোবিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । ইরানের মাশহাদ শহরে বিশ্বনবীর (সা.) বংশধর ইমাম রেজার (আ:) মাজারে প্রবেশ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রোকসানা ইলিনা নেগ্রা নামের (৩৮) বছর বয়স্ক এই নারী মনোরোগ একজন মনোবিজ্ঞানী।

রোকসানা ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে বলেন, ইসলাম ধর্মের সত্যতার অসংখ্য প্রমান আছে, যেমন স্রষ্টার সংজ্ঞা ও বৈশিষ্ট্য (তাওহীদ), কোরআনের কাব্যিক, বৈজ্ঞানিক, সংরক্ষণ সহ বিবিধ আশ্চর্য বিষয়, রাসূলুল্লাহ(সা) এর জীবনের বিভিন্ন ঘটনা ইত্যাদি।বিশ্বনবী (সা.) এর প্রচারিত আসমানি ধর্মগ্রন্থগুলো পড়ে ও গবেষণা করে বিশেষ করে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন তিনি।

আর এভাবেই ইসলাম ধর্মের সত্যতার বিষয়টি তিনি বুঝতে সক্ষম হন । তিনি বলেছেন, নামাজ পড়া শিখে তার এ ধারণা হয়েছে যে নামাজ মহান আল্লাহর নির্দেশিত এমন এক অনুশীলন যা মানুষকে এনে দেয় প্রশান্তি।

আপনার মতামত দিন
Exit mobile version