ইউরোপের প্রাচীনতম মসজিদের সন্ধান পাওয়া গেল মাটির নিচে

0
ইউরোপের প্রাচীনতম মসজিদের সন্ধান পাওয়া গেল মাটির নিচে
ইউরোপের প্রাচীনতম মসজিদের সন্ধান পাওয়া গেল মাটির নিচে

বিশ্ববার্তা ডেস্ক:  স্পেনের রাজধানী মাদ্রিদের রেকোপোলিস গ্রামে ইউরোপের প্রাচীনতম মসজিদের সন্ধান পাওয়া গেল। এমনটাই প্রত্নতত্ত্ববিদরা দাবি করছেন সেখানকার। তারা বলেন,স্থানটি জরিপ করার সময় মাটির নিচে মসজিদের মতো একটি স্থাপনার সন্ধান পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদরা আরও বলেন ওই মসজিদটি ইউরোপের প্রাচীনতম মসজিদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

মাটির নিচে চাপাপড়া প্রাচীন রেকোপোলিস শহর নির্মিত হয় ছয় শতকের দিকে। ভিসগথিক শাসকরা শহরটি নির্মাণ করেছিল। ওই শহরে মুসলিম শাসনামলের বিভিন্ন নিদর্শন রয়েছে। পরবর্তীতে ৮০০ সালের দিকে ওই শহরটি পরিত্যক্ত হয়।

প্রত্নতাত্ত্বিকরা রেকোপোলিসের এই স্থানটির মাত্র আট শতাংশ উদঘাটন করতে পেরেছেন। জানা গেছে যে, ২০১৫ সাল থেকে প্রত্নতাত্ত্বিক জরিপ চালিয়ে আসছেন। তবে প্রত্নতাত্ত্বিকরা কোনো প্রকার খননকাজ ছাড়াই জিওম্যাগনেটিক পদ্ধতিতে অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ম্যাকক্রোমিক তিনি বলেন, যত জায়গায় আমরা জরিপ করেছি, প্রায় সব জায়গার ভবন, সড়ক ও গলি অনুসন্ধান করেছি।

আরোও পড়ুন: রোগমুক্ত হবে শতকোটি মানুষ আবিষ্কার হলো মারণ বেদি ক্যান্সার রোগের টিকা

ম্যাকক্রোমিক আর জানান যে, ২০১৪ সালে তিনি যখন এই স্থান ভ্রমণ করতে আসেন, তখন এখানে একটি প্রাসাদ, একটি চ্যাপেল ও কিছু দোকানপাটের অবশিষ্টাংশ দেখতে পান। তখন তিনি তার বন্ধু ও স্পেনের আলচালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারো ওলমো অ্যানকিসোকে রসিকতা করে বলেন, বাকি শহরটি গেলো কোথায়?

পরের বছর ম্যাকক্রোমিক  সম্পূর্ণ স্থানটি জরিপের কাজ শুরু করেন। কয়েকজন সহকর্মীসহ জিওম্যাগনেটিক পদ্ধতিতে তিনি স্থানটির সম্পূর্ণ জরিপ করেন। জরিপ চলাকালীন প্রত্নতাত্ত্বিকরা লক্ষ্য করেন যে, অন্যান্য স্থাপনার চেয়ে একটি স্থাপনা ভিন্ন। স্থাপনাটি মক্কা অভিমুখী। এছাড়াও স্থাপনাটির নকশা প্রায় মধ্যপ্রাচ্যের মসজিদের মতো।তবে মাটি না খুঁড়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা এটি কি মসজিদ না অন্য কিছু।

যদি এটি মসজিদই হয়, তবে এটিই হয়তো ইউরোপের প্রাচীনতম মসজিদ হবে। আরব আমিরাতে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রত্নতাত্ত্বিকরা সংযুক্ত এক হাজার বছরেরও পুরনো মসজিদ আবিষ্কার করার ঘোষণা দেওয়া হয়।

ইউরোপের প্রাচীনতম মসজিদটি আমিরাতের আল-আইন শহরের শেখ খলিফার মসজিদের কাছাকাছি অবস্থানে রয়েছে।

আপনার মতামত দিন
Exit mobile version