উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে গনমিছিল ও প্রতিবাদ সভা-কমলগঞ্জ

0
190
আব্দুস শহীদ এমপিকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে গনমিছিল ও প্রতিবাদ সভা-কমলগঞ্জ
উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে গনমিছিল ও প্রতিবাদ সভা-কমলগঞ্জ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার -৪ কমলগঞ্জ- শ্রীমঙ্গল হতে ৬বারের নিবার্চিত এমপি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে চিঠি দিয়ে হত্যার হুমকী প্রদান করায় রবিবার ১৬ জুন বিকালে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (১৬জুন) বিকাল ৫টায় পৌরসভা প্রাঙ্গন হতে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের নেতৃত্বে কমলগঞ্জের ত্রীনমূল পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য নেতাকর্মী এবং জনসাধারণের সম্মনয়ে গনমিছিল ও প্রতিবাদ সভা করা হয় কমলগঞ্জ চৌমুহনীতে।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, সহ সভাপতি আসলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ফজলুল হক বাদশা, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, শমসেরনগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, আওয়ামিলীগ নেতা আসিদ আলী, পৌর-কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আব্দুস শহীদ এমপি মানুষের কল্যানে কাজ করেন। তার সফলতা দেখে হয়তো একটি গোষ্টি ষড়যন্ত্র করছে তাকে হত্যার জন্য। তাই চিঠি দিয়ে তাকে হুমকী প্রদান করেছে। তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা বেচে থাকতে কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। আব্দুস শহীদ এমপি জনগনের কল্যানে কাজ করে যাবেন। সভায় বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুল. শায়েক আহমেদ, আলাল মিয়া, জহির আলম নানু. মইনুল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে একখানা চিঠি এমপি মহোদয়ের মিশন রোডের বাসার ঠিকানা পোষ্ট করা হয়েছে। পোষ্ট ম্যান গত ১৩/০৬/১৯ রোজ বুধবার এমপি মহোদয়ের কেয়ারটেকার এর কাছে পৌছে দেয়।

১৪/০৫/১৯ রোজ শুক্রবার এমপি মহোদয় এলাকায় আসলে এই চিটি খোলা হয় চিঠিতে যা লেখা আছে তা হলো ” উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মহোদয়কে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে হিজামা থেরাফি এন্ড রুকিয়াহ সেন্টার কুসুমবাগ মৌলভীবাজার এসএ পরিবহনের পূর্বপাশে দোতলা থেকে তা পরিচালনা করা হচ্ছে ষড়যন্ত্রকারী আই এস মৌলভীবাজার জেলার পরিচালক তাজুল ইসলাম লুলু। গ্রাম দরগাহ পুর পোষ্ট বিন্দাবনপুর কমলগঞ্জ।

আরোও পড়ুন: রড সিমেন্টের দোকানে আগুন লেগে ১০-১৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি-বড়লেখা

মৌলভীবাজার তার চাচা বিশিষ্ট রাজাকার আব্দুল হক (মাষ্টার ছিলেন) বর্তমানে মৃত।টাকার ব্যবস্থা হচ্ছে জামিমা ষ্টোর রাজদিঘির পাড় কমলগঞ্জ মৌলভীবাজার এর স্বত্ত্বাধিকারী ফজরুর রহমানের বিকাশ সহ বিভিন্ন হুন্ডির মাধ্যমে যা আসছে লন্ডন ও আমেরিকা থেকে” এই ছিলো চিঠির ভাষা।চিঠির প্রেরক দাতা সুজন মিয়া কদমতলী সিলেট।

আপনার মতামত দিন