বিশ্ববার্তা ডেস্ক: সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।আগামীকাল সৌদি আরবে ঈদ। আগামীকাল মঙ্গলবার (৪ই জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়।ঘোষণায় বলা হয় খালি চোখে বা দুরবিনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে পার্শ্ববর্তী কর্তৃপক্ষকে জানানোর। চলতি বছর রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আগে জানিয়ে ছিলেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা।
এদিকে, সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা , মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে ৬৬০টি মসজিদ। ৩৩টি খোলা স্থানে নামাজের জন্য করা হচ্ছে বিশেষ।
দেশটিতে নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে। জেদ্দাতে প্রবাসী বাংলাদেশীর বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, গুরেয়ত, গুলাইল, নাজলা, চানাইয়া, বাউয়াদি, সুক হেরায়।
এছাড়াও আরোও বিভিন্ন জায়গায় নামাজের জন্য রয়েছে ২৫০টি মসজিদ ও ৫৫টি খোলা স্থান।
এরই মধ্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে ঈদের নামাজ ও সংশ্লিষ্ট মসজিদের ইমামদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া
আরোও পড়ুন: এবারের ছুটিতে ঘুরে আসুন পর্যটন রাজ্য কমলগঞ্জ
সৌদি আরবের শহরগুলোতে সকল নাগরিকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পরিবেশের পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্ধোগ।
