শ্রীমঙ্গলে বীজ বপন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

0
শ্রীমঙ্গলে বীজ বপন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত
শ্রীমঙ্গলে বীজ বপন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত


শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর যুব সংস্থা ও বনফুল নাট্য গোষ্টী আয়োজিত বিভিন্ন জাতের ফলজ বীজ বপন ও বৃক্ষ রোপন ২০১৯ অনুষ্ঠান পালিত হয়েছে।

শুক্রবার (২৮জুন) দিনব্যাপী বীজ বপন ও বৃক্ষ রোপনকে সামাজিক কর্মসূচী হিসেবে গ্রহণ করে ঐতিহাসিক দিনক্ষনের সূচনা করল কিশোর যুব সংস্থা ও বনফুল নাট্য গোষ্টী।মেঘ বৃষ্টি বৈরিতা উপেক্ষা করে শত শত বৃক্ষ প্রেমিক অংশ নেন জাতীয় উদ্যান লাউয়াছড়ায়।

উক্ত কর্মসূচীকে একাত্ত¡তা জানিয়ে স্ব-ব্যানারে অংশ নেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা, বিজয়ী টিয়েটার, শ্রীমঙ্গল টিয়েটার, বেষ্টওয়ে বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারসহ অগনিত নাগরিক সমাজ।

আরোও পড়ুন: রিফাত হত্যা মামলায়: জিজ্ঞাসাবাদ শেষে চার যুবককে ছেড়ে দেয়া হয়

চায়ের রাজধানী ও পর্যটন নগরী শ্রীমঙ্গলের সবুজের সৌন্দর্য বর্ধনে এগিয়ে এসেছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্থানীয় নাট্যকর্মী ও তরুনরা। বনফুল নাট্যগোষ্টীর প্রতিষ্টাতা সভাপতি কাজী কামরুল বক্স বাবুল জানান, প্রতিনিয়ত গাছ কেটে ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যার ফলশ্রুতিতে প্রাকৃতিক দুর্যোগ ও পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমানও বৃদ্ধি পাচ্ছে।

তাই আসুন অন্তত বর্ষাকালে দুটি গাছ লাগাই, আগামী প্রজন্মদের উৎসাহিত করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি। মানব জাতির কল্যান সাধনে ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে আসুন “গাছ লাগাই-প্রাণ বাঁচাই, আমরা বাঁচি-সবাইকে বাচাই। আজকের শিশুরা যেমন আগামীর ভবিষ্যত ঠিক একটি গাছও আগামীর ভবিষ্যতের জন্য এক আর্শীবাদ স্বরুপ।

এ সময় উপস্থিত ছিলেন, বনফুল নাট্যগোষ্টীর বর্তমান সভাপতি মোহাম্মদ আলী মিলন, কামরুল ইসলাম দোলন, গোলাম রহমান মামুন, রাজ কুমার গৌড়, আলম খন্দকার, লিটন দাশ, মিথুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন
Exit mobile version