বিশ্ববার্তা ডেস্ক: হবিগঞ্জ সদরের নোঁয়াবাদ এলাকায় প্রভাবশালী একটি মহলের রোষানলে স্থানীয় মুক্তিযোদ্ধা হাজী মরতুজ আলীর পরিবার।
প্রভাবশালী কুচক্র মহলটি নোঁয়াবাদ গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান নাজমুল ইসলামের “জান্নাতআরা নাজমুন পরিবেশ বান্ধব ব্লক ইট” নামের প্রতিষ্টানের পাকা সীমানা প্রাচীর ভাংচুর করে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হলে বিষয়টি আপোষ নিষ্পত্তি হয়। লিখিত মুচলেখায় উপজেলা পরিষদে নিষ্পত্তির হয়। এর পর গত ৮ জুন রাতে দ্বিতীয় দফায় তার প্রতিষ্ঠানের ১০কেবি সম্পুর্ণ ৩টি ট্রান্সমিটার চুরি করিয়া নিয়া যায়। ধারণা করা হচ্ছে প্রথম ঘটনায় প্রতিহিংসায় প্রতিপক্ষ প্রভাবশালী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা ট্রান্সমিটারগুলো ভাংচুর করে এর মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হলে রহস্যজনক কারনে অভিযোগ আমলে নিচ্ছে না থানা পুলিশ। মুক্তিযোদ্ধা পরিবারের সাথে৷ এহেন কর্মকান্ড সত্যিই দুঃখজনক। তার চেয়ে বড় দুঃখজনক পুলিশের নিরবতা।
আরোও পড়ুন: শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়ীতে দুর্ধর্ষ চুরি মালাম লুট
এ ব্যাপারে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
