ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ফাটল-কমলগঞ্জ

0
bissobarta.com
প্রতিরক্ষা বাঁধে রহস্যজনক ফাটল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শুকুরউল্ল্যা গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে রহস্যজনক ফাটল দেখা দিয়েছে।

বর্ষা মৌসুমে খরা ধলাই নদী এখন মরা নদীতে পরিণত হয়েছে। নদীর পানি কমে যখন নদীর বুকে বিশাল চর জেঁগেছে তখন নদীর প্রতিরক্ষা বাঁধে বিশাল এ ফাটল দেখা দেওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে।

ঘুর্ণিঝড় ‘ফণী’র আঘাতের পরদিন রোববার সকালে শুকুরউল্ল্যা গ্রাম এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়। কয়েক ঘন্টার মধ্যেই দুপুরে ফাটলটি বিশাল আকাড় ধারণ করে। মুহুর্তের মধ্যে রহস্যজনক এ ফাটলের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নদীর প্রতিরক্ষা বাঁধের ফাটল বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি হয়ে উপজেলা প্রশাসনের কান পর্যন্ত পৌছে। কিন্তু কেউ খোঁজ নেয়নি রহস্যজনক এ ফাটলের বিষয়ে।

খবর পেয়ে শনিবার বিকালে শুকুরউল্ল্যা গ্রামে পৌছে ফাটলের কথা বলতেই স্থানীয় বাসিন্দারা রাস্তা দেখিয়ে দিয়ে বলেন হঠাৎ ফাটল দেখা দেওয়ায় আতংকে আছেন তারা। আতংকের কারন হলো বন্যা। যে স্থানে ফাটল দেখা দিয়েছে বর্ষা মওসুমে নদীর পানির বৃদ্ধির সাথে সাথেই প্রতিরক্ষা বাঁধে প্রথম আঘাতেই বাঁধটি ভেঙ্গে তলিয়ে যাবে গ্রামের ফসলী মাঠ আর বসতবাড়ি।

আলাপকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ধলাই নদীর বাঁধে দেখা দেওয়া রহস্যজনক ফাটলের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

ফাটলের কারণে আতংকিত হওয়ার কোন কারণ নেই জানিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ভুমিকম্পের কারণে নদীর বাঁধে হয়তো এ ফাটল দেখা দিয়েছে।

আপনার মতামত দিন
Exit mobile version