স্টাফ রিপোর্ট: ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।
হবিগঞ্জের রশিদপুর রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, রোববার সকাল ৯টা ১০ মিনিটে রশিদপুর রেলওয়ে স্টেশনের আউটারে আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি এ দুর্ঘটায় পড়ে।“দুর্ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া শ্রীমঙ্গল স্টেশনে ঢাকাগামী জয়ন্তীকা এক্সপ্রেস এবং সায়েস্তাগঞ্জ স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস আটকা পড়েছে।”
আরোও পড়ুন: শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১
আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে।উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে বলে জাহাঙ্গীর জানান।
