বিশ্ববার্তা ডেস্ক: হবিগঞ্জের বাহুবল থানায় মোবাইল ফোন বিস্ফোরনে সাজু মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মোবইল ফোন চার্জে রেখে গুমিয়ে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে।
বুধবার দুপুর ২টার দিকে নিজ গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত কিশোর সাজু মিয়ার বাড়ির পুটিজুরি ইউনিয়নের চকগাও গ্রামে। তার বাবার নাম জালাল মিয়া।
পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. তারা মিয়া জানান, বুধবার দুপুর ১টার দিকে বৈদ্যুতিক ছকেটে মোবাইল ফোন চার্জে লাগিয়ে জামার পকেটে মোবাইলটি রেখে হেডফোন দিয়ে গান শুনতে শেুনতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোবাইলটি ওভার চার্জ হয়ে বিস্ফোরিত হয়। মোবাইলটি বিস্ফোরিত হওয়ার কারণে তার বুকের বাম পার্শ্বে ঝলসে যায় ফলে সাথে সাথেই এই ফোন বিস্ফোরনে সাজু মিয়া মৃত্যু হয়।
আরোও পড়ুন: এখন সৌদিতে খোলা হচ্ছে ‘হালাল নাইটক্লাব’
বাহুবল থানার ওসি মাসুক আলী সাজু মিয়ার এই ফোন বিস্ফোরনে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিকেলে ময়নাতদন্ত ছাড়াই সাজুর মরদেহ দাফন করা হয়েছে।
