গরু চোর ধরার জেরে মনিপুরী বাড়ীতে হামলা আহত-৪

0
মনিপুরী বাড়ীতে হামলা

কমলগঞ্জ প্রতিনিধিঃ গরুচোর ও তার পক্ষের লোকজনদের হামলায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে এক মনিপুরী সম্প্রদায়ের বাড়ীঘর ভাংচুর, নগদ অর্থ,স্বর্ণালংকার লুটপাটসহ মারধর করে ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

ঈদের পরের দিন বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাঞ্জীবাড়ী মনিপুরী এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত অরুণ সিংহ ও তার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, গত ২৩ মে সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ীর পাশে শ্মশান মাঠে খুটি মেরে রেখে কিছু দূরে ধানি জমিতে কাজ করছিলাম, দুপুর দিকে দেখি দুটি লোক খুটি থেকে আমাদের গরু খুলে নিয়ে যাচ্ছে এসময় আমি এগিয়ে গেলে আমাদের পার্শ্ববর্তী ছয়ছিড়ি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সাবাজ মিয়া (২৩) ও ফারুক মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৪) গরু নিয়ে লুকিয়ে পড়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে তাদের কে শ্মশানের একটি জংগলের মধ্যে গরুসহ ধরে ফেলি, কথা কাটাকাটির এসময় তাদের সহযোগী মধু (৩০) ধারালো একটি রাম দা নিয়ে আমার দিকে তেরে আসলে আমি প্রান বাঁচাতে দৌড়ে চলে এসে বাড়িতে জানালে চোররা গরু ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি স্হানীয় ইউপি সদস্যকে জানালে তিনি বিষয়টি দেখে দিবেন বলায়, আমরা এবিষয় নিয়ে আর বাড়াবাড়ি করিনি। স্হানীয় প্রত্যক্ষদর্শী জয়ন্তী রাণী সিনহা, স্বপন সিংহ, খোকন সিংহ, নবকিশোর সিংহ, সুমিত্রা রাণী সিনহা জানান এ ঘটনার ১৩ দিন পর বৃহস্পতিবার দুপুরে গরু চোর সাবাজ ও সাজ্জাদের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী রাস্তায় একা পেয়ে অরুণ সিংহ (৫২) ও তার ভাই রাজকুমার সিংহ (৫৬)’র উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে।

তাদের আত্নচিৎকারে আমরা বাড়ির লোকজন এগিয়ে গেলে, হামলাকারীরা পালিয়ে যায়, পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যেই আবারো চোররা তাদের দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে আহত অরুণের বাড়ীতে হামলা চালিয়ে ঘরের জিনিষপত্র ভাংচুর করে মালামাল লুঠ করে।

এসময় বাধা দিতে এগিয়ে আসলে অনিল কুমার সিংহ(৪৮) ও অরুনের স্ত্রী ফাজা দেবি সিংহ (৪৮) পিঠিয়ে আহত করা হয়। আহত অরুণের স্ত্রী ফাজা দেবী বলেন, নতুন ঘরের রড ও সিমেন্ট ক্রয় করার জন্য ঘরের সুকেশ এ রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১ ভরি ওজনের একটি স্বর্ণের মালা ও বালাসহ মালামাল লুঠপাট করে নিয়েছে হামলাকারীরা। আমরা এগিয়ে আসলে আমাদের উপর হামলা করা হয়।

এ হামলায় মহিলাসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, অরুন সিংহ (৫২), রাজকুমার সিংহ (৫৫), অনিল কুমার সিংহ(৪৮) ও ফাজা দেবি সিংহ (৪৮)।আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্ত হওয়া অরুণের পরিবার অভিযোগ করে বলেন হামলাকারীরা হামলা চালিয়ে মালামাল লুঠ করে নিয়ে যাওয়ার সময় রাতে পুনরায় হামলা চালিয়ে আমাদের পরিবারকে প্রাণে মারার হুমকি দেয়ায়, বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ঘটনায় অরুণ কুমার বাদী হয়ে সাবাজ, মধু তার পিতা কুদ্দুস মিয়া, বুদুর মিয়া, হান্নান মিয়া , সাজ্জাদ ও তার পিতা ফারুক মিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে আরো ৩৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরোও পড়ুন: নোয়াখালীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড|প্রায় ২০০দোকান পুড়ে ছাই

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে । অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন
Exit mobile version