কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে একটি স্কুল বিধ্বস্ত ও এক জনের মৃত্যু

0
কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে একটি স্কুল বিধ্বস্ত ও এক জনের মৃত্যু
কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে একটি স্কুল বিধ্বস্ত ও এক জনের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এসময় সদ্য নিমিত মকবুল আলী উচ্চ বিদ্যালয়সহ অর্ধপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এই সময় রাস্তার পাশে থাকা গাছ এক লোকের মৃত্যু হয়েছে।হঠাৎ আসা এ কালবৈশাখী ঝড়ে উপজেলায় বিভিন্নস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড, সদর ইউনিয়ন, মাধবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে হানা দিয়েছে এই কালবৈশাখী ঝড়। এতে লণ্ডভণ্ড হয়ে প্রায় অর্ধশতাধিক ছোট, বড় কাচা, অর্ধপাকা ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা।

বিদ্যুতের তারসহ সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কালবৈশাখী ঝড়ের সাথে শিলা বৃষ্টি হওয়াতে কৃষকদের বোরো ফসল ও আউশের বীজতলা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে ঝড়ের পরপরই মকবুল আলী উচ্চ বিদ্যালয় বিধ্বস্ত হওয়ার খবর শুনে ছুটে যান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। এছাড়াও তিনি পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, দোকান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।

অন্যদিকে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ জানান, ঝড়ের সময় মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের পাসে তার পৌরসভা কার্যালয়ের সামনের একটি করাত কলের নৈশ প্রহরী মনির মিয়া পাশের সেলিম মহালদারের একটি ঘরে আশ্রয় নেয়। এসময় একটি মেহগনি গাছ তার উপর ভেঙ্গে পড়লে সে গুরুতরভাবে আহত হয়।

গুরুতর আহত অবস্তায় মনিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি কমলগঞ্জ সদর ইউনয়িনের বালিগাঁও গ্রামে।

পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ আরও বলেন, ঝড়ের পর তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন কমপক্ষে ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। তার সাথে ৫ শতাধিক গাছ ভেঙ্গে পড়েছে। এসময় তিনি বলেন, শুধু মকবুল আলী উচ্চ বিদ্যালয়েই ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক হবে।

আপনার মতামত দিন
Exit mobile version