কমলগঞ্জের করোনা রোগীকে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির খাদ্য উপহার

0
কমলগঞ্জের করোনা রোগীকে উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপির খাদ্য উপহার
কমলগঞ্জের করোনা রোগীকে উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপির খাদ্য উপহার

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের সোনালী ব্যাংকের দুই জন স্টাফের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের বাসাগুলো লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। ফলে লকডাউনে থাকা রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার পাঠান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি

আরোও পড়ুন: ১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন কমলগঞ্জের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। উপহার হিসাবে তাদের বাসায় পাঠিয়েছেন খাদ্য সামগ্রী।

শনিবার (২ মে) সকালে শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আবেদ হোসেন কমলগঞ্জের ভানুগাছ বাজারে আক্রান্ত দুইজনের বাসায় খাবার সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ইফতার সামগ্রী ও ফল দেওয়া হয়েছে।

এই সময় কমলগঞ্জে করোনায় আক্রান্ত দুই ব্যক্তির খোঁজখবর নেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ ও কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান।

এ সময় আরোও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সাজদুর রহমান সাজু, কামরুজ্জামান, এম এ কাদির চৌধুরী ফারহান।

আপনার মতামত দিন
Exit mobile version