উপসর্গ ছাড়াই মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকের করোনা পজিটিভ

0
উপসর্গ ছাড়াই মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকের করোনা পজিটিভ
উপসর্গ ছাড়াই মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকের করোনা পজিটিভ

জায়েদ আহমেদ,মৌলভীবাজার থেকেঃ করোনাভাইরাসে আক্রান্ত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো শারীরিকভাবে সুস্থ আছেন।

আরো পড়ুন: রাজশাহীতে এক পুলিশ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়েছে

রিপোর্টে পজিটিভ আসলেও শারীরিক কোনো উপসর্গ নেই বলে জানান তিনি। করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করে ডা. পার্থ সারথি দত্ত কাননগো বলেন, ‘দোয়া করবেন। টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে। কোয়ারেন্টিনে আছি। স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছি। তবে শারীরিক কোনো উপসর্গ নেই। এখনও পুরোপুরি সুস্থ আছি।’

তিনি জানান, গত ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। রোববার ফোনে জানানো হয়েছে রিপোর্ট পজিটিভ এসেছে। রোববার আবারও নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, রোগী সেবায় নিয়মিত দায়িত্ব পালন করেছি। এখন তো কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। প্রতিদিন অনেক রোগী আসেন। কোনো না কোনোভাবে হয়তো আক্রান্ত হয়ে গেছি।

এদিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, এই চিকিৎসক বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। তার শারীরিক অবস্থা ভাল। আবারও নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন
Exit mobile version