ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত – মৌলভীবাজার

0
ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের ইফতার মাহফিল
ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ফোরামের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইয়ুথ জার্নালিস্ট ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির মৌলভীবাজার প্রতিনিধি এসএম উমেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। অন্যান্যদের বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এসএম নজরুল ইসলাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, অনলাইন নিউজ পোর্টাল দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ময়নুল হক রবিন, দৈনিক দিনকাল ও বার্তা সংস্থা pba মৌলভীবাজার প্রতিনিধি এবং ইয়ুথ জার্নালিস্ট ফোরামের দফতর সম্পাদক মোঃ আহাদ মিয়া, আমাদের সময় ডটকম প্রতিনিধি সাদিকুর রহমান সামু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।

আরোও পড়ুন: ভ্রামম্যাণ আদালতের সহকারী পরিচালককে শারীরিক নির্যাতন ও জিম্মি

ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত দিন
Exit mobile version