ডেস্ক রিপোর্ট: বিশ্বের অনান্য দেশের মত বাহরাইনেও বাঙ্গালী প্রবাসী শ্রমিকদের আয়োজনে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষ্যে হতাশাগ্রস্ত ও অবহেলিত শ্রমিকদের উৎসাহ ও একটু আনন্দ দেয়ার উদ্দেশ্যে গত বুধবার (১-৫-২০১৯ ইং) বাহরাইন পরিবর্তনের (দা চেঞ্জ) উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও স্থানীয় শ্রম ও সমাজের সহযোগিতায় সালমাবাদ গালফ এয়ার ক্লাবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মে দিবস শ্রমিক দিবস আয়োজন করা হয়।
এই দিবসটি কে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়। মেলায় নিজ অঞ্চলের নিজ নিজ আঞ্চলিক ঐতিহ্য ও সংস্কৃতির চিত্র নিয়ে গড়ে ওঠে বিভাগ ও জেলা পরিষদের স্টল।এছাড়াও মেলায় বিভিন্ন অভিজ্ঞতা ও নতুন নতুন ব্যবসার সহ প্রায় ২৫ টি স্টল ছিল।
এসব স্টলে নিজেদের দক্ষতা ও আঞ্চলিক ঐতিহ্য উপস্থাপনের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েন স্টল মালিকরা।
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে অনুষ্ঠিত মেলায়, বেলা বাড়ার সাথে সাথে ভির জমে শ্রমিকদের। এক সময় পরিনত হয় শ্রমিক মেলায় পরে রূপান্তরিত হয় বাংলাদেশীদের মিলন মেলায়।
মেলায় বিভিন্ন ধরনের আয়োজন ছিল চোখে পড়ার মতো। মেলায় ছিল মেডিকেল সেন্টারের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ, বাংলাদেশের নানা তথ্য, উন্নয়ন ও বিশেষ অর্জন সংবলিত চেয়ারম্যান মোরশেদুল ইসলামের নেতৃত্বে ইয়ূত এন্টারপ্রেনার এন্ড সোশ্যাল সোসাইটি (ইয়েস) সংগঠনের তৈরিকৃত প্রজেক্টর শো, ফুটবল টুর্নামেন্ট, বাউল, জারি সারি গান সহ দেশীয় বিভিন্ন নিত্য এবং সেরাদের মাঝে পুরস্কার বিতরণ।
এই মেলার সবচেয়ে আকর্ষণীয় ছিল ফুটবল খেলা। শ্রমিকদের এমন আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করেন বাহরাইন সরকার এবং এটি স্থান পায় আন্তর্জাতিক অঙ্গনে। এতে মিডিয়া পার্টনার ছিলেন আর টিভি।
মহান আন্তর্জাতিক মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে বাংলাদেশের এ আয়োজনে বাহারা্ইনে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের শ্রমবিষয়ক সহকারী সচিব আহমদ আল হাইকি, সম্মানিত অতিথি ছিলেন বাহরাইনের অভিবাসনের জন্য সম্পর্ক বিষয়ক প্রধান এবং মিডিয়া উইং রানা আইয়ূব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আহলী ইউনাইটেড ব্যাংকের প্রধান নির্বাহী ও বাংলাদেশ স্কুল বোর্ড অফ দিরেক্টর চেয়ারম্যান শাফকাত আনোয়ার।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শ্রমসচিব শেখ মোঃ তৌহিদুল ইসলাম তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দীন সিকান্দার, বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর সহ সকল ব্যবসায়ী প্রতিনিধির সকল নেতৃবৃন্দ।
এই মেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন পরিবর্তনের চেয়ারম্যান মিসবাহ আহম্মদ।
প্রধান অতিথি মেলা পরিদর্শন করেন, বাংলাদেশের কালচার দেখে সন্তুষ্ট হন।
তিনি উপস্থিত সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
