সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ কর্মকর্তা করোনা আক্রান্ত

0
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ কর্মকর্তা করোনা আক্রান্ত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ কর্মকর্তা করোনা আক্রান্ত

সিলেট প্রতিনিধি: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবার নতুন আরো ৬ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন নার্স ও একজন ওয়ার্ডবয়।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তায় ব্যাপক অনিয়মঃ একই মোবাইল নাম্বার ২০০ বার ব্যবহার

শুক্রবার (১৫ মে)  একদিনেই এই হাসপাতালের ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপ পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত করা হয়। এদের মধ্যে ৬ জনই ওসমানী হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এছাড়াও এদিন নগরীর একজন, দক্ষিণ সুরমায় পাঁচজন ও সদর উপজেলায় ১ জন এবং ওসমানী নগরের একজনের করোনা শনাক্ত হন। 

এদিকে ওসমানী মেডিকেল কলেজের একাধিক সূত্র জানিয়েছে, শনাক্ত হওয়া নার্সরা সম্প্রতি ঢাকা নারায়ণগঞ্জ থেকে ওসমানী হাসপাতালে  কাজে যোগ দেয়ার জন্য সিলেটে আসেন।তারা বাইরে থেকে আসার কারণে তাদের নমুনা পরীক্ষা করানো হয়। এ পরীক্ষায় ৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।

আপনার মতামত দিন
Exit mobile version