ডেস্ক রিপোর্ট: বুধবার ৮ই মার্চ পাকিস্তানের লাহোরে ’দাতা দরবার মাজারের’ কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ৮ জনের মৃত্যু এবং প্রায় ২৪ জনের মত আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দাতা দরবার মাজার এর ২ নং গেইট এর কাছে রাখা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এই সময়ে মাজার জিয়ারত করতে আসা প্রচুর লোকের সমাগম ছিল এই এলাকায়। এইটা কোন ধরনের বিস্ফোরণ ছিল তা জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, তবে পুলিশের ধারণা এটি একটি আত্মঘাতী হামলা।
লাহোরের ডিআইজি কর্মকর্তা আশফাক আহমেদ খান জানিয়েছেন, বিস্ফোরণে এলিট ফোর্সের ৩ জন সদস্য নিহত হয়েছেন এই হামলায়। একজন বেসামরিক নাগরিক এবং একজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে এ হামলায়।
আহতদের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরিত দাতা দরবার মাজারের এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সেখানে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে।
হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আহতদের এবং নিহত পরিবারের সদস্য প্রতি সমবেদনা জানিয়েছেন।
অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান এ ঘটনার শোক প্রকাশ করেছেন।
