লাইভে এসে বাহরাইন প্রবাসী এক বাংলাদেশির আত্মহত্যা

0
লাইভে এসে বাহরাইন প্রবাসী এক বাংলাদেশির আত্মহত্যা
লাইভে এসে বাহরাইন প্রবাসী এক বাংলাদেশির আত্মহত্যা

বিশ্ববার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেছেন বাহরাইন প্রবাসী এক বাংলাদেশি শহিদ ফজলু (২২) নামের এক যুবক।

শুক্রবার(২৪মে) স্থানীয় সময় সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপে ভিডিও লাইভে এসে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন শহিদ ফজলু।

বাহরাইনের রিফা নামক স্থানে আত্মহত্যার এই ঘটনাটি ঘটে।

এ ঘটনার দু’দিন পর রবিবার (২৬মে) প্রথম প্রহরে শহিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স মর্গে প্রেরণ করে স্থানীয় পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার ও নিহতের ফুফাতো ভাই আব্দুল গনি।

ফুফাতো ভাই আব্দুল গনির মাধ্যমে জানা যায়, নিহত শহিদ কুমিল্লা জেলার লাকসাম পৌর এলাকার সাত বাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

গত পাঁচ বছর পূর্বে শহিদ বাহরাইনে পাড়ি জমান। কয়েক মাস পরে একটি এপার্টমেন্ট বিজনেস কোম্পানিতে কাজ নিয় খুব ভালোভাবেই দিন কাটছিল তার। চলতি মাসের পর দেশে যাওয়ার প্রস্তুতি ও চলছিল। এমতাবস্থায় কোম্পানির দেওয়া একটি কক্ষে শুক্রবার সকাল বেলা ভিডিও লাইভে এসে কথা বলার এক পর্যায়ে গলায় রশি লাগিয়ে ঝুলে পড়ে। এসময় অপর প্রান্ত থেকে নারীর কণ্ঠে কথা বলতে শুনা যায়।

লাইভ ভিডিওটি ভাইরাল হলে সহকর্মীরা শনিবার দিবাগত রাতে খবরটি মালিক পক্ষকে অবিহিত করে। পরে তারা ছুটে এসে ভেতর থেকে দরজা বন্ধ তা খুলতে ব্যর্থ হয়।

এ ঘটনায় নিয়োগ কর্তা এসে দরজা খুলার চেষ্টা করেন এবং ঘটনাটি তিনি পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আপনার মতামত দিন
Exit mobile version